দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১৯৭ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১২৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৫২৭ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৬০১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রামে ১২৪, খুলনায় ১০৬, বরিশালে ৭০, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ৪৩, রংপুরে ২৮ এবং সিলেটে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


