দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
এর আগে, গতকাল সোমবার হাম উপসর্গে সারাদেশে ৩ জন শিশুর মৃত্যু হয়। এদিন নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৩১০ জন।

