...|...|...

বিশ্ব

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ রেল যোগাযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ রেল যোগাযোগ

ছবি: সংগৃহীত

স্পেনে দুই দূরপাল্লার দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) ভোরের দিকে মাদ্রিদের কাছে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর রাজধানী মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যবর্তী রেল যোগাযোগ সম্পূর্ণ স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

স্পেনের ট্রেন লাইন পরিচালনাকারী সংস্থা ‘এডিআইএফ’ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে তোলেদো প্রদেশে এবং মাদ্রিদ থেকে সেভিলগামী হাই-স্পিড রেললাইনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় এডিআইএফ জানায়, দুটি ট্রেনের মধ্যে পেছন দিক থেকে এই ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে মাদ্রিদ-আন্দালুসিয়া হাই-স্পিড রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, দক্ষিণমুখী রাষ্ট্রীয় মালিকানাধীন ‘রেনফে এভিই’ ব্র্যান্ডের একটি হাই-স্পিড ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা ইতালীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ইরিও’-র একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের প্রচণ্ড আঘাতে চলন্ত ও দাঁড়িয়ে থাকা ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী খাদ বা রেললাইনের ঢালে গড়িয়ে পড়ে।

কাস্টিলা লা মানচা অঞ্চলের সরকারি মুখপাত্র এস্থার পাদিলা জানান, এই ভয়াবহ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তিনি আরও নিশ্চিত করেন যে দুর্ঘটনার সময় রাষ্ট্রায়ত্ত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিও কোম্পানির ট্রেনে ১৪৭ জন যাত্রী অবস্থান করছিলেন।

অন্যদিকে, ইতালীয় মালিকানাধীন ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিও’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই তারা জরুরি নিরাপত্তা প্রোটোকল চালু করেছে এবং উদ্ধারকাজ পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।