...|...|...

খেলা

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

সিরিয়ার কাছে হেরে খাদের কিনারায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৮
Shares
সিরিয়ার কাছে হেরে খাদের কিনারায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উজবেকিস্তানের ফ্রেন্ডশিপ স্টেডিয়ামে  সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরে মূল পর্বে যাওয়ার সমীকরণ কঠিন করে ফেলেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে খেললেও ডেডলক ভাঙছিল না। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে বসে বাংলাদেশ। মাঝমাঠে রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিরিয়া।

দ্বিতীয় অর্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশি যুবারা। কিন্তু ৮৮ মিনিটে তৃতীয় গোলটি হজম করলে ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচেও স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে স্বপ্ন ফিকে হলেও খাতায়-কলমে মূল পর্বের আশা এখনো শেষ হয়ে যায়নি।

আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় একই মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে বড় জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর জটিল সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।