...|...|...

আবহাওয়া

সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৮
Shares
সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।

বুধবার ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ও বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিট।