...|...|...

বিশ্ব

নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরবর্তী ৬ ঘণ্টায় যা হতে চলেছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরবর্তী ৬ ঘণ্টায় যা হতে চলেছে

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা উপকূলে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে দক্ষিণ উপকূলীয় ওড়িশার ওপর অবস্থানকালে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে রূপ নেয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)।

ইন্ডিয়া টুডের বরাতে আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড়টি। পরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়।

আইএমডি জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। আগামী ছয় ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ছয় ঘণ্টায় তা সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।