...|...|...

জাতীয়

সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৯
Shares
সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে

বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিগত সরকার সময়মতো শিশুদের হাম টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি বিভিন্ন সংস্থা বারবার তাগাদা দিলেও বিগত সরকার সময়মতো হাম টিকাদানের উদ্যোগ নেয়নি। এর আগেও দেশে হাম সংক্রমণ হয়েছে, তবে সে সময় মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। চলতি বছর হাম আক্রান্ত হয়ে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে।

তিনি জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হাম টিকা সরবরাহ করেছে। শনিবার থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে এখন পর্যন্ত এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।