বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজারে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তার নিজ জেলায় প্রথম সাংগঠনিক সফর।
দলীয় সূত্র জানায়, সফরকে ঘিরে জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা। এসময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সকাল ৯টা মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ। সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য। সম্মেলনে জেলার ৬০৩টি ওয়ার্ডের দায়িত্বশীল, সব রুকন ও স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা অংশ নেবেন।
দুপুর জোহরের নামাজের পর সার্কিট হাউসে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ।
দুপুর ২টা ঐতিহাসিক রুকন সম্মেলন। ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচন, ৬০০ রুকন ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনা করবেন মাওলানা হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
বিকাল ৪টা সিলেট বিমানবন্দরের উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ।
জেলা জামায়াতের নেত্রীবৃন্দ জানান, এই সফরের মাধ্যমে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে। জনশক্তির মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।
সফর সফল করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।


