নীলফামারীর ডিমলায় নিজ শয়নঘর থেকে বাহারজান বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাহারজান বেগম ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী (দেওয়ানজীপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে স্বজনরা নিজ শয়নঘরের তীরের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে শয়নঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে ডিমলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে


