...|...|...

বিনোদন

শ্রীলীলার এক পোস্টেই কোটির বেশি লাইক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৬
Shares
শ্রীলীলার এক পোস্টেই কোটির বেশি লাইক

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তারকাদের মধ্যে নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী শ্রীলীলা। ইনস্টাগ্রামে তার একটি পোস্টে ১ কোটি ১১ লাখের বেশি লাইক পড়েছে। একই পোস্ট এখন পর্যন্ত ২৫ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে।
ইনস্টাগ্রামে শ্রীলীলার বিপুল জনপ্রিয়তার অন্যতম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে পোস্টটির এই সাড়া। তার নিয়মিত পোস্টগুলোতেও ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যায়। ফ্যাশনেবল পোশাক, ঐতিহ্যবাহী সাজ কিংবা ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করে অনুসারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

শুধু গ্ল্যামারাস ফটোশুট নয়, স্বাভাবিক ও ব্যক্তিগত মুহূর্তের ছবিও শ্রীলীলার সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে দেখা যায়। ফলে অভিনয়ের বাইরের জীবন নিয়েও ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। তার শেয়ার করা ছোট্ট কোনো মুহূর্তও অনেক সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয় ক্যারিয়ারেও নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় একটি মিউজিক্যাল ড্রামার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। পাশাপাশি ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

এ ছাড়া আরও কয়েকটি নতুন প্রজেক্টে কাজের সুযোগ রয়েছে অভিনেত্রীর। ফলে অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শ্রীীলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।