...|...|...

জাতীয়

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৩৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ১১:০২
Shares
শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের


সারা দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে তাপমাত্রা কখনো কমবে, কখনো বাড়বে, আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে।  সেই সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  শনি ও রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।