...|...|...

বিনোদন

শাহিদের সাবেক ও বর্তমান একই অনুষ্ঠানে, সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে আলোচনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩
Shares
শাহিদের সাবেক ও বর্তমান একই অনুষ্ঠানে, সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে আলোচনা

ছবি: এআই জেনারেটেড।

শাহিদের সাবেক প্রেমিকা কারিনা কাপুর  ও বর্তমান স্ত্রী মীরা কাপুর একই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং পরে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে দেখা যাবে শাহিদ কাপুরের স্ত্রী মীরাকে। ইতোমধ্যে সেই অনুষ্ঠানের শুটিং হয়ে গেছে। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে নিয়ে সেই ঝলকও অনুরাগীদের দেখিয়েছেন মীরা রাজপুত। কারিনাও শেয়ার করে নিয়েছেন একটি ছবি। সেখানেই একই ফ্রেমে প্রথমবার একসাথে দেখা গেছে শাহিদের সাবেক ও বর্তমান সঙ্গীদের।

যদিও ‘জব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময়েই কারিনা-শাহিদের সম্পর্কে চিড় ধরে। কিন্তু তার চিহ্নমাত্র প্রকাশ পায়নি তাদের অভিনয়ে। নিজেদের সমস্যা কখনো ছবির সেটেও নিয়ে আসেননি তারা। পরিচালক ইমতিয়াজ আলি দুজনেরই পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন এক সাক্ষাৎকারে। 
পরে বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা কাপুর। 

কারিনার সাথে তার কথোপকথনে কী কী উঠে এসেছে, তা অবশ্য এখনো প্রকাশ্যে আনেননি মীরা রাজপুত। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে শাহিদপত্নী ক্যাপশনে লিখেছেন- নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, ঠিক তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।  

আবার সেই পোস্টেই কারিনা মন্তব্য করেছেন, 'তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।' কারিনা ও মীরাকে একসাথে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরাও। তাদের মধ্যে কী কী কথা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার ও বন্ধুত্ব থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত জীবন নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এ পর্ব নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শাহিদের সাথে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে কি কোনো অজানা কথা বলবেন মীরা, সেই অপেক্ষাতেই দর্শকরা।