...|...|...

জাতীয়

লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৪
Shares
লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় পাকিস্তান সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিনার-ই-পাকিস্তান দেশটির স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার স্মরণে এটি নির্মাণ করা হয়।