স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় ১২৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
খালি পদসমূহ ও যোগ্যতা:
১. পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ২টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি
২. স্টোর কিপার
পদসংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
৩. অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
৪. স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১১৬টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
৫. গাড়িচালক
পদসংখ্যা: ১টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের
অন্যান্য শর্ত:
কর্মস্থল: লক্ষ্মীপুর
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (৩০ সেপ্টেম্বর অনুযায়ী)
আবেদন ফি: মোট ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন [এখানে ক্লিক করুন]।

