লংমার্চ কর্মসূচি জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়ে পালন করা হবে। কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে এ কর্মসূচি নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬ এ বিজয়ী হাফেজদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জামায়াতে আমীর বলেন, লং মার্চ কর্মসূচি কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়ে এ কর্মসূচি।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারের যেকোনো ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত বিরোধী দল। তবে কোনো সিদ্ধান্ত জনবিরোধী হলে ছাড় দেয়া হবে না।
এসময় হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়ার দাবি জানিয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।


