...|...|...

জাতীয়

রিজভীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
রিজভীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চীনা রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

সাক্ষাতকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে দুই দেশের সম্পর্কের পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প ও সহযোগিতামূলক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সাক্ষাতকালে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক এটাচে লিং শুয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে উভয় পক্ষের আগ্রহের বিষয়টি উঠে আসে।