...|...|...

রাজধানী

রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৬
Shares
রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল ঢাকা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল ভোরে সূর্যোদয় হবে ৫টা ৫২ মিনিটে।