...|...|...

রাজধানী

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, সকাল ৮:২২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫০
Shares
রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।