...|...|...

অর্থনীতি

যে কারণে আজ সারাদেশে বন্ধ স্বর্ণের দোকান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:০০
Shares
যে কারণে আজ সারাদেশে বন্ধ স্বর্ণের দোকান

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রবিবার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সাথে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।