...|...|...

বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সতর্ক করল চীন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৫
Shares
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সতর্ক করল চীন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে সতর্ক করেছে বেইজিং। একইসাথে ইরানের সাথে চীনের সহযোগিতায় কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেইজিং সতর্ক করে বলেছে যে, ইরানের ওপর মার্কিন নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কেবল উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং ইরানের সাথে চীনের সহযোগিতায় কোনো ব্যাঘাত ঘটানো উচিত নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং সর্বোচ্চ চাপের নীতি সমস্যার সমাধানে কোনো সাহায্য করবে না। এগুলো কেবল উত্তেজনা ও সংঘাত বাড়াবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া বা স্পিলওভারের ঝুঁকি তৈরি করবে।

তিনি আরও বলেন, ইরানের সাথে চীনের সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হয়ে আসছে এবং এতে কোনো ধরনের ব্যাঘাত ঘটানো বা ক্ষুণ্ন করা উচিত নয়।

লিন জিয়ান জোর দিয়ে বলেন, চীন সংশ্লিষ্ট বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার যেসব দেশ ইরান থেকে তেল কেনে, তাদের বিরুদ্ধে একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ বা কঠোর অর্থনৈতিক অভিযানের হুংকার দিয়েছেন।