ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের হাম উপসর্গ নিয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান বুধবার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনার বনুয়াপাড়া থেকে আসা তিন মাস বয়সী এক কন্যা শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়।শিশুটি হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৮ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে ৩০ জুলাই সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩ হাজার ১০১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২ হাজার ৯৪৭ শিশু। মৃত্যু হয়েছে ৬০ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯০ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পত্র পেয়েছে ১৯ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৮ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন রোগীর চাপ কিছুটা কমছে এবং অনেক শিশু সুস্থ হয়ে বাড়ী ফিরছে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


