...|...|...

রংপুর

নীলফামারীতে শেখ হাসিনা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, দুপুর ১:১৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, রাত ৮:১৬
Shares
নীলফামারীতে শেখ হাসিনা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা

নীলফামারীতে শেখ হাসিনা ঐক্য পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই কমিটিতে হাসান আলীকে আহবায়ক এবং মানিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বুধবার (২৯ জুলাই) নতুন গঠিত এই ৩১ সদস্যের কমিটির তালিকা সংগঠনটির আহ্বায়ক হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর আগারগাঁও আইডিবি ভবন ও বিটিআরসি ভবন এলাকায় ঝটিকা মিছিল দেওয়ার সময় ফারুক হোসেন ও হাসান আলীকে আটক করে পুলিশ। পরবর্তীতে জামিনে জেল থেকে বেরিয়ে হাসান আলী তার ব্যক্তিগত আইডিতে আওয়ামী লীগের পক্ষে নানা দাবিদাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব হন।

এদিকে জানা গেছে, এ সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে রাষ্ট্র ও দেশবিরোধী বিভিন্ন অপপ্রচার এবং উসকানিমূলক তৎপরতা চালিয়ে আসছেন। কমিটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীদের একাংশের পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা ও আলোচনার সৃষ্টি হয়েছে।