...|...|...

রংপুর

মুক্তির আগের দিন মারা গেলেন কয়েদি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:২৯
Shares
মুক্তির আগের দিন মারা গেলেন কয়েদি

দিনাজপুর জেলা কারাগার। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা কারাগারে সাজা শেষে মুক্তির অপেক্ষায় থাকা এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত মো. নাদিম নামে ওই কয়েদি বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১০ দিনের সাজা শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে মুক্তির একদিন আগেই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।