...|...|...

বিনোদন

মীরার চরিত্র নিয়ে যা বললেন সাবিলা নূর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬, দুপুর ১২:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩১
Shares
মীরার চরিত্র নিয়ে যা বললেন সাবিলা নূর

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা রকস্টারে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে। শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘মীরা’ চরিত্রে। মুক্তির পর সিনেমাটি নিয়ে একাধিকবার প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন এবং দর্শকের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন এই অভিনেত্রী।

সাবিলা নূর জানান, তিনি সবসময়ই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান।

এর আগেতাণ্ডববনলতা এক্সপ্রেস’-এর মতো আলাদা ঘরানার কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি চরিত্রেই নতুনভাবে নিজেকে ভাঙার চেষ্টা করেছেন। রকস্টারে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছেন।

মীরাচরিত্র নিয়ে তিনি বলেন, প্রস্তুতির সময় খুব বেশি ছিল নামাত্র দুই থেকে তিন সপ্তাহ। তবে অল্প সময়ের মধ্যেই চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছেন।

সিনেমার নায়ক শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সাবিলা। তার ভাষায়, শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা সবসময়ই আনন্দের। তিনি খুবই ডেডিকেটেড, ডিসিপ্লিনড এবং সহশিল্পীদের প্রতি সহযোগিতাপূর্ণ।

রকস্টারে শাকিব খানের চরিত্র আগুনের সাথে মীরার সম্পর্ক নিয়েও তিনি ইঙ্গিত দেন এক ভিন্ন রসায়নের। তার মতে, এই দুই চরিত্রের মধ্যে একটি বিশেষ ধরনের কেমিস্ট্রি তৈরি হয়েছে, যা সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

সাবিলা নূর বলেন, রকস্টার মূলত একজন মানুষের জীবন, তার সংগীতের পথচলা এবং জীবনের কঠিন বাস্তবতার গল্প। দেশের প্রেক্ষাপটে তৈরি এই গল্প দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সব মিলিয়ে রকস্টার কেবল একটি প্রেম বা সংগীতের গল্প নয়বরং ভিন্ন ধরনের চরিত্র সম্পর্কের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। ঈদের সময় দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে দেখানো হয়। স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে ১৮টি শো থাকলেও পরের দিন তা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে।