...|...|...

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ৫ জনের অবস্থা সংকটাপন্ন

মাইলস্টোন দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ৫ জনের অবস্থা সংকটাপন্ন

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ১:৫০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:২৪
Shares
মাইলস্টোন দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ৫ জনের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘শুক্রবার পরপর দগ্ধ দুই শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে মারা গেছে। এখানে এখনো ৪০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ক্রিটিক্যাল (সংকটাপন্ন) অবস্থা পাঁচজনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের চেয়ে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন ১০ জন। আর ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট–অপারেটিভ রাখা হয়েছে আরও ১০ জনকে। বার্ন ইনস্টিটিউটের কেবিনে রয়েছেন ১৫ জন।’

অধ্যাপক নাসির উদ্দীন বলেন, ‘একটি ভালো খবর যে কয়েকজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, তাদের থেকে আজ দুজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাদের ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে। তারা নিজে নিজে শ্বাস নিতে পারছেন। আগামীকাল শনিবার চার থেকে পাঁচজন রোগীকে আমরা ছুটি (ছাড়পত্র) দিতে পারব। প্রতিদিনই কিছু রোগীকে ছুটি দিতে পারব বলে আশা করছি।’

বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন। তারাও রোগীদের দেখেছেন।’

গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় আজ বেলা একটা নাগাদ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক।