...|...|...

বিনোদন

মা হচ্ছেন সোহিনী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২৬, সকাল ৯:১০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৪৩
Shares
মা হচ্ছেন সোহিনী

বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আগেই নতুন সুখবর ঘিরে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।


ফলে শিগগিরই দুই থেকে তিন সদস্যের পরিবার হতে চলেছে সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসার।
২০২৪ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। আগামী জুলাইয়ে তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা। এর আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।
সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমার প্রিমিয়ারে সোহিনী সরকারের অনুপস্থিতি নিয়েও নানা জল্পনা তৈরি হয়। এমনকি তার অভিনীত ‘ফেরা’ সিনেমার প্রিমিয়ারেও দেখা যায়নি অভিনেত্রীকে। এরপর থেকেই তার মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হতে থাকে।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী সরকার কিংবা শোভন গাঙ্গুলি।
তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারকা দম্পতির পরিবারে শিগগিরই নতুন সদস্য যোগ হতে চলেছে।
এমনও জানা গেছে, চলচ্চিত্র অঙ্গনের অনেক ঘনিষ্ঠজন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সোহিনী ও শোভন নিজেরা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না।

সূত্রের দাবি, নতুন অতিথিকে স্বাগত জানাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত এই সুখবর আপাতত আলোচনার বাইরে রাখতেই আগ্রহী তারা।