...|...|...

সারাদেশ

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৪
Shares
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে।

জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে সৃজয়ী ঘরে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।  

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীর লাশ ভাসতে দেখেন তারা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র দুই বছর বয়সী সৃজয়ীর অকাল মৃত্যুতে পূর্ব লঘাটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, অত্যন্ত চঞ্চল ও আদুরে ছিল সৃজয়ী।  

স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাড়ির পাশে পুকুর, ডোবা থাকলে সেখানে বেড়া দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।