...|...|...

ক্যাম্পাস

ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি শিক্ষার্থী মহুয়া তাসনিম। ছবি: সংগৃহীত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন।

রবিবার (৪ অক্টোবর) তিনি ইন্তেকাল করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহুয়া তাসনিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি সহপাঠীদের সাথে নিয়মিত একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহুয়া তাসনিমের মৃত্যুতে তার সহপাঠী, বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা শোক জানিয়েছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।