...|...|...

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১
Shares
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সাথে একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের বিরোধ চলে আসছিল। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওই বিরোধের জেরে বুধবার সকাল ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ২ পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এনাম খাঁ ও আক্তার হোসেন ২ জনই নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।