...|...|...

অন্যান্য

বিশ্ব ফুসফুস দিবস আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৭
Shares
বিশ্ব ফুসফুস দিবস আজ

আজ বিশ্ব ফুসফুস দিবস। প্রতিটি শ্বাসের সঙ্গে আমরা শরীরকে সচল রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিই। আর এই গুরুত্বপূর্ণ কাজটির কেন্দ্রে রয়েছে ফুসফুস। শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং কার্বন ডাই-অক্সাইড বের করে দেওয়ার দায়িত্ব পালন করা এই অঙ্গটি নানা কারণে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে।

তাই ফুসফুসের স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতি বছর ২৫ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ফুসফুস দিবস।

বিশ্বজুড়ে ফুসফুসের রোগের চিত্রও উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দীর্ঘস্থায়ী বাধাজনিত ফুসফুসের রোগ (সিওপিডি) প্রায় ৩৪ লাখ মানুষের মৃত্যুর সাথে যুক্ত ছিল। একই সময়ে হাঁপানিতে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল আনুমানিক ৩৬ কোটি ৩০ লাখ এবং এ রোগে মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষের।

ফুসফুসের ক্ষতির অন্যতম বড় কারণ ধূমপান। সিগারেট, বিড়ি, চুরুট বা হুক্কার ধোঁয়া দীর্ঘদিন গ্রহণ করলে সিওপিডি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, এমফিসেমা ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শুধু সরাসরি ধূমপান নয়, অন্যের ধোঁয়ার সংস্পর্শও ক্ষতিকর। পাশাপাশি যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা ও আবর্জনা পোড়ানোর ধোঁয়াও শ্বাসতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘরের পরিবেশও গুরুত্বপূর্ণ। কাঠ বা কয়লার মতো জ্বালানি দিয়ে রান্নার সময় পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে ঘরে জমে থাকা ধোঁয়া দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের সমস্যা বাড়াতে পারে। শিশু, নারী ও বয়স্করা এ ধরনের ঝুঁকিতে তুলনামূলক বেশি পড়তে পারেন।

ফুসফুসের রোগের লক্ষণ সবসময় একই রকম নয়। দীর্ঘদিন কাশি, কফ, বারবার শ্বাসকষ্ট, সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসের সময় শব্দ হওয়া, বুক ভার লাগা কিংবা ঘন ঘন শ্বাসতন্ত্রের সংক্রমণ হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, রাতে ঘাম ও অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে যক্ষ্মার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।