...|...|...

জাতীয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, দুপুর ১:০৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেক্ষতিকরমাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

এর আগেবিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। সংবাদমাধ্যমের সাথে আলাপে এই আইনজীবী বলেন, প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত চান তিনি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের আবেদন করবেন।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডোর প্রধান কার্যালয়ে দেশের বাজারে বিক্রি হওয়া ১৯ ব্র্যান্ডের ৩৪ টুথপেস্ট নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশব্যাপী একটি সমন্বিত গবেষণা পরিচালনা করে এই সংস্থা। গবেষণায় ভোক্তা জরিপ, ল্যাবরেটরি পরীক্ষা এবং নিয়ন্ত্রক বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল, যেন বাস্তব পরিস্থিতি নীতিগত চ্যালেঞ্জ একসাথে মূল্যায়ন করা যায়।