...|...|...

রাজনীতি

ইলিয়াস ও পিনাকীর উদ্দেশে নুর

বাটপারগুলো তো দেশেও থাকে না, আসেও না

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫:৩১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
বাটপারগুলো তো দেশেও থাকে না, আসেও না

ছবি: এআই জেনারেটেড

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও ফ্রান্সপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যকে উদ্দেশ্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দেশে থাকলে না হয় আইনগত পদক্ষেপ নেওয়া যেত। বাটপারগুলো তো দেশেও থাকে না, আসেও না। 

শুক্রবার (২১ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নুরুল হক নুর লেখেন, আমার সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বলবো পিনাকী, ইলিয়াসের মতো ভাড়াটে ইউটিউবারদের কথার গুরুত্ব না দিয়ে জাস্ট ইগনোর করুন। এরা আলোচনায় থাকতে এবং এদের ভিউ ব্যবসা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আজেবাজে কথা-বার্তা বলে গুজব, প্রোপাগান্ডা ছড়ায়। কারণ, সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বললেও তো ওদের ভিউও হবে না আর কেউ টাকা-পয়সা দিয়ে এজেন্টও বানাবে না।

তিনি লেখেন, এই যে আপনারা ফেসবুক/ইউটিউবে ওদের ভিডিও দেখেন, লাইক, কমেন্ট রিয়্যাকশন দেন, এটাই ওদের ডলার কামানোর ভিউ ব্যবসা এবং এজেন্ট হিসেবে চাহিদা তৈরির পুঁজি। তারা দেখায় যে সাধারণ মানুষকে তারা প্রভাবিত করতে পারে, মানুষের ওপর তাদের কন্ট্রোল আছে। তারা যা বলে মানুষ তাতে বিভ্রান্ত হয়। আর এটাকে কাজে লাগিয়েই তারা বহুমুখী ধান্দা হাসিল করে থাকে।

এছাড়া প্রতিমন্ত্রী লেখেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সেনা প্রধান ওয়াকার উজ জামানসহ সরকারের প্রায় শীর্ষ মন্ত্রী ও নেতাদের নিয়ে এরা আজেবাজে গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছে, ছড়াচ্ছে। দেশে থাকলে না হয় আইনগত পদক্ষেপ নেওয়া যেত। বাটপারগুলো তো দেশেও থাকে না, আসেও না।

তাই সরকারি দল, জোটের নেতা-কর্মী, সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলবো, ওদের কথার কোনো রিপ্লাই না দিয়ে জাস্ট ইগনোর করেন উল্লেখ করে নুরুল হক নুর লেখেন, ওরা এমন গুরুত্বপূর্ণ কেউ না যে দেশের বাইরে থেকে প্রোপাগান্ডা ছড়াবে আর আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা সেটা নিয়ে রিপ্লাই দেবো, আলোচনা করবো। ওরা আবর্জনার ভাগাড়, দুর্গন্ধ ছড়ায়। আপনি এড়িয়ে চলুন।