...|...|...

রাজনীতি

প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করলেন বিরোধীদলীয় নেতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করলেন বিরোধীদলীয় নেতা। ছবি: সংগৃহীত

তারেক রহমানের সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে বিরোধীলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাদামাটা পোশাক পরেন। তার এই সরল জীবনযাপন প্রশংসনীয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জামায়াত আমির এ কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাদামাটা পোশাক পরেন। তার এই সরল জীবনযাপন প্রশংসনীয়। তবে যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর এমন জীবনযাপনের প্রশংসা করেন, তাদেরও তা অনুসরণ করা উচিত।

বিরোধীদলীয় নেতা বলেন, শুধু মুখে প্রশংসা করলেই হবে না। একজন নেতার ভালো দিকগুলো নিজেদের জীবনেও ধারণ ও অনুসরণ করা প্রয়োজন।

এ সময় সংসদ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত স্বার্থ যেন কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।