...|...|...

আইন ও আদালত

পুরুষ নির্যাতন রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, দুপুর ২:১৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২২
Shares
পুরুষ নির্যাতন রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

ছবি: সংগৃহীত

পুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইননামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। 

রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে রিটে বিবাদী করা হয়েছে

রিট আবেদনে বলা হয়েছে, যদি একটিপুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইনপ্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ন্যায়বিচারের স্বার্থে নারীরানারী শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপরপুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইননামে একটি নতুন আইন প্রণয়ন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে রিটে। 

রিটেনারী শিশু নির্যাতন দমন আইনঅপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্যপুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইননামে একটি নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না; এবংনারী শিশু নির্যাতন দমন আইনবাযৌতুক আইনঅপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদের কেনপুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইননামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

রুল শুনানি অপেক্ষমান থাকা অবস্থায় রিট আবেদনে, ‘পুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য বিবাদীদেরকেপুরুষ নির্যাতন দমন প্রতিরোধ আইননামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।