...|...|...

শিক্ষা

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ

ছবি: সংগৃহীত

এমবিবিএস ও বিডিএস কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান। দেশটির সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির অধীনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট ২৫ বাংলাদেশি শিক্ষার্থী এ সুযোগ পাবেন। আগ্রহীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান সরকার পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সেশনের (২০২৬-২৭) অধীনে পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ২০টি ও বিডিএস ৫টি কোর্সে ভর্তির ঘোষণা দিয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রামের আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

প্রার্থীকে সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।