...|...|...

জাতীয়

নিজ হাতে চারা রোপণ করে ‘সবুজায়ন কর্মসূচির’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
নিজ হাতে চারা রোপণ করে ‘সবুজায়ন কর্মসূচির’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

মহাসড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সড়ক এলাকার সবুজ আচ্ছাদন বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও বৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহাসড়কের পাশে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।