চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন প্রকাশ ভেজাল নেজাম। তিনি মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিজাম উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

