...|...|...

আবহাওয়া

দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৩
Shares
দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যান্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।