...|...|...

আবহাওয়া

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব অঞ্চলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:১৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৬
Shares
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালীসহ দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্কতা সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।