...|...|...

আবহাওয়া

৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৫
Shares
৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

দেশের ৬ বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে আজে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসাথে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা।