...|...|...

রাজনীতি

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা হাফিজ হলেন জেলা আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৫
Shares
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা হাফিজ হলেন জেলা আমির

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ মন্তব্য করা এ আর হাফিজ উল্লাহ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী থাকাকালে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ মন্তব্য করা এ আর হাফিজ উল্লাহ নতুন জেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন জেলা কমিটির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এতে আগামী দুই বছরের জন্য এ আর হাফিজ উল্লাহকে জেলা আমিরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণায় ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে ইসলামের পক্ষে অবস্থান নিলে ভোটাররা সওয়াবের অংশীদার হবেন এবং তাদের জন্য জান্নাত অবধারিত। অন্যদিকে, কোরআনের বিপক্ষে ভোট দিলে গুনাহগার হতে হবে।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগও ওঠে।

তবে এ বিষয়ে সে সময় প্রতিক্রিয়ায় এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, এমন বক্তব্য দিয়েছেন কি না, তা  মনে নেই। ভুলবশত মুখ ফসকে এমন কথা বলে থাকতে পারি আথবা বক্তব্যের অংশবিশেষ প্রচার করা হয়ে থাকতে পারে ।

নতুন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ জানান, দলের দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবেন। লক্ষ্মীপুরে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করাই হবে তার লক্ষ্য।