জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলার অধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৮তম গ্রেডে ৪ পদে ১৩৫ কর্মী নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন (২৩ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ২১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
পদের নাম : হিসাব সহকারী
পদসংখ্যা : ৪৯টি
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
হিসাব/অডিট/অর্থ বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম : উন্নয়নকারী
পদসংখ্যা : ৪১টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম : করণিক
পদসংখ্যা : ২৮টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম : সাহায্যকারী
পদসংখ্যা : ১৭টি
বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
প্রর্থীর ধরন : নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।


