...|...|...

জাতীয়

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৪৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৩৩
Shares
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা


ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  সেইসাথে সাধারণত দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।  সেইসাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।  এ ছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  তবে এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।  মঙ্গলবারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ (বুধবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।