...|...|...

আবহাওয়া

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।