ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান ইউনিটে পাস করেছেন ৬হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে পাস করেছেন ৩ হাজার ২০৮ জন পরীক্ষার্থী।
শনিবার ( ১৮ জুলাই) রাত সাড়ে আটটায় সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্র্তপক্ষ এই দুই ইউনিটের ফল প্রকাশ করে।
শুক্রবার (১৭ জুলাই) দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রথম শিফট এবং বিকেল ৩টায় দ্বিতীয় শিফটে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৭৩১ জন অনুপস্থিত ছিলেন। ফেল করেছেন ১৮হাজার ২৯০ জন এবং বাতিল হয়েছে ১ জনের পরীক্ষা। ব্যবসায় ইউনিটে ফেল করেছেন ৬ হাজার ৫০৭ জন, অনুপস্থিত ছিলেন ৮২৬ জন পরীক্ষার্থী এবং বাতিল হয়েছে ১ জনের পরীক্ষা।
বিজ্ঞানে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫ টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে রয়েছে ১ হাজার ৯৯৭ টি।


