...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২০
Shares
ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়াল

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। অর্থাৎ, চলতি বছর দেশে ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭৮ জন, বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, সিলেট বিভাগে পাঁচজন এবং রংপুর বিভাগে ৩৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত থাকায় চলতি বছর রোগটি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।