ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
পদের নাম: নির্বাহী পরিচালক (টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা
এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
সরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরত প্রার্থীদেরও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা এর চেয়ে উচ্চ পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে অন্তত তিন বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের ধরন
প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমার শর্তে চুক্তির মেয়াদ আরও দুই দফায় তিন বছর করে বাড়ানো যেতে পারে।
বেতন-ভাতা
এ পদে মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সাথে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩ নভেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


