রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৯টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১০৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন জব্দ করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ সময় একজন ভিকটিম উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানায়নি ডিএমপি।


