...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে আড়ং, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
জনবল নিয়োগ দেবে আড়ং, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

ছবি: সংগৃহীত

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে হলে অগ্রাধিকার দেওয়া হবে)
অন্যান্য যোগ্যতা: টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া (ফেব্রিক পরিদর্শন, কাটিং, ওয়াশিং-কালার ব্লিডিং) সম্পর্কে ধারণা; বিশ্লেষণাত্মক সক্ষমতা এবং প্রতিবেদন লেখার দক্ষতা।
অভিজ্ঞতা: ১-২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: অন্তত ২৫ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।