...|...|...

চাকরি

চাকরি দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, প্রভিডেন্টসহ পাবেন নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৯
Shares
চাকরি দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, প্রভিডেন্টসহ পাবেন নানা সুবিধা

ছবি: সংগৃহীত

ওয়ালটন ট্রাস্টি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টাফ নার্স পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ট্রাস্টি বোর্ড
পদের নাম: স্টাফ নার্স
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।